![]() |
| মুমিনের পুরস্কার |
আল্লাহ তা’আলা বলেন,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ
অনুবাদ: নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতসমূহ। (সূরা লুক্বমান: ৮)
অন্যত্র ইরশাদ হচ্ছে,
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا. وَعْدَ اللَّهِ حَقًّا. وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا
অনুবাদ: যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। তারা চিরকাল সেখানে অবস্থান করবে। আল্লাহ তা’আলার প্রতিশ্রুতি সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? (সূরা নিসা: ১২২)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِت ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ্রمَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارَগ্ধ
অর্থ: উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া অন্য কোন মা’বূদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার উপর আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। (সহীহ মুসলিম: ১/৪৩, হাদীস নং- ২৯)

No comments:
Post a Comment