পৃষ্ঠাসমূহ

Friday, July 1, 2016

বর্জনীয় কাজ


বর্জনীয় কাজ

রোযা অবস্থায় করণীয় যেমন অনেক রয়েছে ঠিক তেমনিভাবে বর্জনীয়ও অনেক কাজ রয়েছে। যেমন:
১. মিথ্যা কথা ও অসৎ কাজ করা: রাসূর (সা:) বলেন, যে ব্যক্তি রোযা রেখে মিথ্যা কথা এবং অসৎ আমল বর্জন করে না, আল্লাহর নিকট তার ক্ষুধাও পিপাসার কোন মূল্য নেই। (বুখারী শরীফ)
২. জবানের হেফাজত: রোযা অবস্থায় বেফায়দা অনর্থক কোন কথা বলা যাবে না। অন্যকে গাল-মন্দ করা যাবে না। অশ্লিল কথা বর্জন করতে হবে রাসুর (সা:) বলেন রোযা হল (জাহান্নামের আগুন থেকে রক্ষার) ঢাল স্বরূপ। সুতরাং যদি কেউ রোযাদার হয় তাহলে তার উচিত অশ্লিল কথা বা নির্লজ্জ কথা না বলা, গুনাহে লিপ্ত না হওয়া। কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তাকে বলে দিবে ভাই আমি রোযাদার। সুতরাং রমযান মাসের সম্মানার্থে বিশেষ করে টেলিভিশন বন্ধ রাখা পত্যেক মুমিনের জন্য আবশ্যক। (বুখারী মুসলীম)
৩. পুরো শরীরে রোযা রাখা: রোযা অবস্থায় হাত, পা, কানসহ পুরো শরীরও যাতে রোযা রাখে এমন কাজ করতে হবে অর্থাৎ এমন যাতে না হয় যে, রোযা রাখা ও না রাখা দু’টাই বরাবর। প্রত্যেকটা অঙ্গ প্রত্যেঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখতে হবে টেলিভিশন দেখা, নাটক শুনা, গল্পের ও উপন্যাসের বই পড়া ইত্যাকার কাজ বর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন।

কাসিমুল উলুম আরাবিয়া মাদরাসা
বনশ্রী পূর্বাঞ্চল আবাসিক এলাকা, মেরাদিয়াহাটের দক্ষিন পার্শে, 
রামপুরা-ষ্টাফ কোয়াটার লিংক রোড, খিলগাঁও, ঢাকা।
যোগাযোগ:01912801598

No comments:

Post a Comment