কালিমাসমূহের পরিচয় ও তার গুরুত্ব
প্রত্যেক মুমিন ব্যক্তির জন্যই জরুরী হলো, নিম্নের কালিমাগুলোর উপর ও তার বিষয়াবলীর উপর অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা এবং এর দাবীর উপর সর্বদা অটল-অবিচল থাকা।
১. কালিমায়ে তায়্যিবা
لَا إِلَه إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ اللَّه
অর্থ: আল্লাহ ছাড়া কোন মা’বূদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। (আল-ইস্তিযকার: ৮/২৩৭, ক্রমিক নং-১১২৩২)
২. কালিমায়ে শাহাদাত
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা’বূদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। (আল-মুসতাদরাক, হাদীস নং-৯)
৩. কালিমায়ে তাওহীদ
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
অর্থ: আল্লাহ ব্যতীত কোন মা’বূদ নেই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা, তিনিই জীবন ও মৃত্যু দান করেন। সকল কল্যাণ তাঁরই কুদরতি হাতে এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। (মুসনাদে আহমাদ: ৬/২৯৮, হাদীস নং-২৬৫৫১)
৪. কালিমায়ে তামজীদ
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ "
অর্থ: আল্লাহ তা’আলা সকল দোষ-ত্রুটি হতে পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন মা’বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। গুনাহ থেকে বাঁচার ক্ষমতা এবং সৎ কাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তিনি অতি মহান ও মর্যাদাবান।
(সুনানে আবূ দাউদ: ১/১২১, হাদীস নং-৮৩২)
৫. ঈমানে মুজমাল
آمَنْتُ بِالله كَمَا هُو بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ و قَبِلْتُ جَمِيع أَحْكَامه وَأَرْكَانِهِ.
অর্থ: আমি আল্লাহর প্রতি তাঁর সমুদয় নাম ও যাবতীয় গুণাবলীর সাথে ঈমান আনলাম এবং তাঁর যাবতীয় আদেশ-নিষেধ ও বিধি-বিধান মেনে নিলাম। (হাশিয়াতুশ শিহাব ‘আলা তাফসীরিল বায়যাবী: ১/২১৩, কাওয়াইদুল ফিকহ: ৪৪৭, আল ইসলাম সুওয়াল-জাওয়াব, ফাতওয়া নং: ১৯৮৫৬৮)
৬. ঈমানে মুফাসসাল
آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِه وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّه من الله تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ.
অর্থ: আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসূলগণের উপর, আখেরাতের উপর এবং তাকদীরের ভালো-মন্দের উপর; যা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। (সহীহ বুখারী: ১/১২, হাদীস নং-৫০, সহীহ মুসলিম: ১/২৭, হাদীস নং-৮)
আগেরটি পড়ুন
